1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় গভঃমডেল গার্লস হাইস্কুলে নানা অনিয়ম দুনীর্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভঃমডেল গার্লস হাইস্কুলে নানা অনিয়ম দুনীর্তির অভিযোগ এনে  যৌক্তিক সংস্কার ও বিদ্যালয়ের প্রশাসনসহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার ৮ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণের সামনে তারা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বনামধন্য এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আব্দুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, নাছিমা, বদরুন্নাহার, ফারজানা আক্তারসহ একাধিক শিক্ষকরা বিভিন্ন অনিয়ম দুনীর্তির সাথে জড়িত। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা পরীক্ষার সময় নাম্বার কমিয়ে দেয়।
এছাড়া শিক্ষকরা অবৈধভাবে বিদ্যালয়ের মধ্যে প্রাইভেট পড়তে বাধ্য করান এবং সেখান থেকে ১০ পার্সেন্ট টাকা প্রধান শিক্ষক নিয়ে থাকেন। এছাড়াও দেড় বছর ধরে তাদেরকে টিফিনও দেওয়া হয় না। এ অবস্থায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব ধরনের অর্থ সম্পর্কিত ধোয়াশা দূর করতে সরকারি অডিটের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যালয় কৃর্তপক্ষ কাছে দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, আমি জেলার বাইরে আছি। আগামীকাল এসে তাদের অভিযোগ শুনবো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর