1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের সমাবেশে- মাওলানা মামুনুল হক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন,  বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশীদের কে ব্যবহার করতে দেয়া হবেনা। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়।
তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মোঃ হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক আরো বলেন, ২০২৪ সালে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের ইতিহাস, আধিপাত্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এদেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছে, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।
তিনি বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে ও গোলামী থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। বাংলাদেশ মানবতাবাদী দেশ। যখনই প্রয়োজন, নিপিড়ত মানুষের পাশে দাড়িয়েছি।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর