1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির আত্মহত্যা  কারারক্ষী বরখাস্ত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার জেলা কারাগারে মোঃ জুয়েল-(৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
মোঃ জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ জানান, জুয়েল তার স্ত্রীকে হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সে সেলের গ্রীলের রডে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই অবস্থায় কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গেলে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্তভাবে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, এই ঘটনায় রিপন বড়ুয়া  নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রধান কারারক্ষী আবদুর রশীদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর