1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন মরিয়ম আক্তার নামে এক গৃহবধূ।  মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের কুমারশীল মোড়ের দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি মাতা মরিয়ম আক্তার ১টি পুত্র ও ২ টি কন্যা সন্তানের জন্ম দেন।
হাসপাতালের গাইনী চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডঃ গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন। জন্ম নেয়া নবজাতকেরা ও তাদের মা সুস্থ্য আছেন। প্রসূতি মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রীয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।
গাইনী কনসালটেন্ট ডঃ গোপা পাল জানান, প্রথমদিকে স্থানীয় হাসপাতালে মরিয়ম চিকিৎসা নিতো। গত একমাস আগে প্রসূতি আমার কাছে চিকিৎসা সেবা নিতে আসে। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তার গর্ভে তিনটি শিশু রয়েছে জানা যায়। পরে তাকে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
মঙ্গলবার রাতে প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। হাসপাতালে আনার পর পেটে শিশু গুলোর নড়াচড়া কম ছিল ও পানি ভেঙ্গে গিয়েছিলো। তার শরীরে রক্তের পরিমান ও কম ছিলো। তাই রাত সাড়ে ৭ টার দিকে দ্রুত তাকে অস্ত্রপাচার করা হয়। অস্ত্রপাচারের মাধ্যমে ২ টি ফুটফুটে মেয়ে ও ১ টি ছেলে সন্তান জন্মগ্রহন করেন।
তিনি আরোও বলেন, শিশু তিনটি যথাক্রমে ছেলে ২ কেজি ৩০০ গ্রাম ও মেয়ে ২ কেজি ১০০ গ্রাম ও ২ কেজি  নিয়ে জন্ম গ্রহন করে। ভূমিষ্ঠ তিনটি শিশু ও  তাদের মা ভালো আছেন। ওই দম্পতির ঘরে আগে আরো ১ টি মেয়ে সন্তান রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর