1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনী। 
গত ২৪ ঘন্টায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শনিবার ও গত শুক্রবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূইয়া-(৫০), বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম-(৫৫) ও  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হরমুজ আলী-(৬০)।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সদর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপজেলার রামরাইল এলাকা থেকে রামরাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হরমুজ আলীকে গ্রেপ্তার করা হয়। হরমুজ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা সহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর, অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামী।
 শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুর গ্রাম থেকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ভূইয়া ও বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ মিয়াকে বিজয়নগর থানার পুলিশ গ্রেপ্তার করে। তারা দুজন বিজয়নগরে নাশকতা ও ভাংচুর মামলার
আসামী।
অপর দিকে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে পৌর সভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলামকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাকে হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর