1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবীতে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত
আন্তনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতী এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেনের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।
রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারনে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনতিবিলম্বে নাগরিক ফোরামের দাবী না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারী দেন।
এ ছাড়া শহরের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং যানজট সমস্যার সমাধানের দাবীও জানান বক্তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর