1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজের অভিযোগে ৫ জন গ্রেফতার  

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও এক খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ। 
আজ শনিবার দুপুর দেড়টার দিকে শহরের টেংকের পাড় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আশুগঞ্জ খালপাড়ের মৃত আমীর আলীর ছেলে মোঃ আঃ রউফ (২০), সদর উপজেলার সুলতানপুরের বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪০), তার মেয়ে সুমাইয়া (১৯), সদর উপজেলার নাটাই গ্রামের সলিম বাড়ির মৃত নান্নু মিয়ার মেয়ে তামান্না আক্তার (২২) ও উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের নান্নু মিয়ার মেয়ে জাকিয়া (১৯)।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ আসলাম হোসেনের নির্দেশনায় শনিবার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সুমন চন্দ্র বনিক, এস আই আইয়ুব আলী ও এস আই পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ শহরের টেংকের পাড়স্থ বাসা নং-১৪৯ এর ৫ ম তলায় অভিযান পরিচালনা চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারীসহ ১ খদ্দেরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন সংবাদের  ভিত্তিকে অভিযুক্তদের গ্রেফতার করি। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর