1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা শ্মশানঘাট থেকে সুহিলপুর ইউনিয়নের বাকাইল পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশত অবৈধ রিং জাল, কারেন্ট জাল ও পাঁচটি খেয়া থেকে ৭০টি বাঁশ জব্দ করা হয়।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোনাবর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ ছায়েদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস কর্মকর্তা ও তরী বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল। সহযোগিতায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যরা।
এসময় তিনজনকে অবৈধ রিং জাল ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে উক্ত অপরাধ আর করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাল শ্মশানঘাটে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর