1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
  • ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

উক্ত সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, জনাব লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং জনাব ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। এজিএম-এ সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বাংলাদেশের একজন খ্যাতনামা আইনজীবী। তিনি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য ইস্টার্ন ইউনিভার্সিটি স্থায়ী সনদপ্রাপ্ত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা উদ্ভাবনী শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর