1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্যাংকে হামলার প্রতিবাদ ও নিরপাত্তার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও মিছিল

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে এসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
এতে জেলার সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ এসোসিয়েশন অব ব্যাংকার্সভূক্ত ৯ টি সরকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় এসোসিয়েশন অব ব্যাংকার্স ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিবুর রহমান, দপ্তর সম্পাদক নূরে আলম, কৃষি ব্যাংকের ডিজিএম মোঃ ইউসুফ খান, ব্যাংক কর্মকর্তা মোঃ শহিবুর রহমান প্রমূখ।
বক্তারা এ সময় বান্দরবান ও থানচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পাশাপাশি বিভিন্ন সময়ে সারাদেশে ব্যাংক ও ব্যাংকারদের উপর সন্ত্রাসী হামলায় শঙ্কা প্রকাশ করে নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর