1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্যাংকের ক্যামেলস রেটিং সংক্রান্ত ধারণা এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

সম্পতি সাউথইস্ট ব্যাংক পিএলসি “ব্যাংকের ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে, যা গত বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও ইন-চার্জগণ, শাখা প্রধান ও ম্যানেজার অপারেশনসগণ, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর পরিচালক জনাব মিজানুর রহমান আকন অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি “ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস)” সম্পর্কে তার মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন। এই রেটিং সিস্টেমগুলি আলোচনার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন যা ব্যাংকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন, গ্রাহকের ঋণযোগ্যতা ও স্থিতিশীলতা নির্ধারণে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা পেতে সাহায্য করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন কর্মসূচির উদ্বোধন করেন। জনাব হোসাইন তার বক্তব্যে ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) এর প্রয়োজনীয়তা এবং গুরুত্বের উপর আলোকপাত করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর যুগ্ন-পরিচালক জনাব মোঃ ইনামুল হক এবং জনাব মোঃ রমজান আলী ব্যাংকের ক্যামেলস রেটিং নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়াবলি আলোচনার পাশাপাশি ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়নের নতুন পদ্ধতি হিসেবে আইসিআরআরএস এর ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মাছুম উদ্দিন খান, জনাব আবিদুর রহমান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও গুরুত্বপূর্ণ নির্বাহীরা প্রশিক্ষণ কর্মসূচিতে সরাসরি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর