1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্যাংকাসুরেন্স চুক্তি করলো মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি সই হয়েছে। এর ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকেই সরাসরি জেনিথ লাইফের সকল প্রকার জীবন ও স্বাস্থ্য বিমা সুবিধা গ্রহণ করতে পারবেন।

গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ মে) এ চুক্তি সই হয়। জেনিথ লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, ব্যাংকাসুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন এবং জেনিথ লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান, হেড অব ব্যাংকাসুরেন্স মো. শাহাদাত হোসেন, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর