1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বৈষম্যবিরোধী সমন্বয়কদের নিকট বন্যাদুর্গতদের সহায়তায় ফায়ার সার্ভিসের ১০ লাখ টাকার চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যাদুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৫ আগস্ট ২০২৪ খ্রিঃ সকাল ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নিকট চেকটি হস্তান্তর করেন। 
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদত বরণকারী সকলের স্মরণে ও আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন সমন্বয়ক সারজিস আলমের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধিদপ্তরের মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধসহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত ও চিকিৎসাধীন সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, ‘দুর্যোগ-দুর্ঘটনার সময় মানুষের চরম সংকটে ও দেশের ক্রান্তিলগ্নে ফায়ারফাইটারগণ নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থ ভুলে মানুষের পাশে ছুটে যান তাদের উদ্ধার করতে। আমরা বিগত সময়ে এই বাহিনীর বড় ধরনের কোনো দুর্নামের কথা শুনিনি।
এজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’ উল্লেখ্য, ফেনী ও নোয়াখালীতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ত্রাণ প্রেরণে ৩টি গাড়ি দিয়ে সহযোগিতা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমন্বয়ক সারজিস আলম।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও মাহিন সরকারসহ সহঃসমন্বয়ক জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর