1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

৭ অক্টোবর ২০২৪ ঢাকা- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টায় সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএইচআরএফ এর বোর্ড অব ট্রাস্টি’র পরিচালক (পাবলিসিটি ও কমিউনিকেশন) সালমা আদিল (এম জে এফ), বিএইচআরএফ এর পরিচালক এড. আসিফ সরকার পিয়াল, বিএইচআরএফ এর ঢাকা মহানগর ও উত্তরা শাখার নেতৃবৃন্দ; যথাক্রমে তাহমিনা তারমিন বিনু, তানিয়া আরমিন রিনু, ডা. তামজিদ ওয়াসিফ রহমানসহ প্রমুখ।

উল্লেখ্যঃ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ন্যাশনাল ইনিষ্টিটিউট ট্রমাটলোজী এন্ড অর্থপেডিক্স রিহ্যাবিটেশন (এনআইটিওআর)হাসপাতালে জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত চিকিৎসাধীনদের চিকিৎসার অগ্রগতি দেখতে সেখানে যান। এসময় তাঁরা গুরুতর আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ৪৩ জন আহতদের উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন।

এরপর বিএইচআরএফ এর নেতৃবৃন্দ হাসপাতাল কতৃপক্ষ ও চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার ওপর জোর দেন। পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষ, নার্স ও চিকিৎসকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন মানবাধিকার নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর