1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেসিক ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এর সভাপতিত্বে মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম সভায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন।

পরিচালনা পর্ষদের সদস্য – ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ আবদুল খালেক খান, মোঃ এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, সুমিত রঞ্জন নাথ, মোঃ শফিউল আলম, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী এবং মোঃ গোলাম সাঈদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান এন্ড কোং-এর প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর