1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এ ইসলামী আলোচনা সভা ও কোরআন সবক প্রদান

টুটুল শেখ , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে শিশুমেলা বিদ্যানিকেতন এর উদ্যোগে ইসলামী আলোচনা সভা, শিক্ষার্থীদের কোরআন হাতে দেওয়া ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজাপুর ইউনিয়নের মাইঝাইল রান্ধুনীবাড়ী এলাকায় অবস্থিত শিশুমেলা বিদ্যানিকেতন প্রঙ্গণে ইসলামী আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশুমেলা বিদ্যানিকেতন এর সভাপতি আরিফুল ইসলাম বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মো: শহিদুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো: শরিফুল ইসলাম, মো: আখিদুল ইসলাম আখি, মুফতি মো: সেলিম রেজা, মাওলা দাউদ ইব্রাহীম মুন্না। এসময় আরো উপস্থিত ছিলেন শিশুমেলা বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম খসরু, সহ-প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন প্রমূখ। এসময় ৯ জন শিক্ষার্থীদের মাঝে কোররান সবক প্রদান করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর