1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেলকুচিতে প্রেসক্লাবের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারের মতবিনিময়

টুটুল শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন- সদস্য মাহিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল-আমিন ও জাতীয় নাগরিক পার্টির পক্ষে  উপস্থিত ছিলেন, সমন্বয়ক  মুসা হাশেমী, মুসাব্বির হোসেনসহ অনেক নেত্রীবৃন্দ।

বক্তব্যে মাহিন সরকার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করেছিলাম
এখনও করে যাচ্ছি।

তিনি জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে বলেন এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিলো অপরসীম। অনেক সাংবাদিক শহীদ হয়েছেন। সাংবাদিকদের  সহযোগিতা কামনা করে তিনি আরোও বলেন, আপনারাই জাতির বিবেক। সত্য তুলে ধরার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের পাশে চায় জাতীয় নাগরিক পার্টি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর