1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বেপজা অর্থনৈতিক অ লে ২ কোটি ২৯ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত

চীনা প্রতিষ্ঠান স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অ লে ২ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি ইন্টারলাইনিং এবং গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি’র উপস্থিতিতে আজ (২১-০৫-২০২৪) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড -এর চেয়ারম্যান মিজ. লি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ইন্টারলাইনিং, লেইছ, টিসি পকেটিং/প্রিন্টিং, গ্র্যানিউল এবং হট মেল্ট এডহেসিভ পাউডার উৎপাদন করবে। কোম্পানিটিতে ২৩৪৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান স্যানশিন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেডকে বিনিয়োগের জন্য বেপজা অর্থনৈতিক অ ল নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানটি দ্রুততার সাথে তাদের কারখানা নির্মাণপূর্বক বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম, বেপজা অর্থনৈতিক অ লের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর