1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও উল্কাসেমির মধ্যে সমঝোতা স্মারক 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি. ও দেশের শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান উল্কাসেমি প্রাইভেট লিমিটেড পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে এক সমঝোতা স্মারকে সই করেছে। এই অংশীদারিত্ব সেমিকন্ডাক্টরের মতো উচ্চ প্রযুক্তির শিল্পের জন্য উপযুক্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। একইসাথে উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন খাতে ব্যাংকের সংশ্লিষ্টতা, কর্পোরেট পোর্টফোলিওর প্রসার এবং ভবিষ্যতের জন্য যুযোপযোগী ব্যাংকিং সেবার পথ আরো প্রশস্ত করবে।

সোমবার, ৪ আগস্ট ২০২৫, রাজধানীতে উল্কাসেমির কার্যালয়ে সমঝোতা স্মারকে সই করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং উল্কাসেমির প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস; কর্পোরেট শাখার ব্যবস্থাপক ইসতিয়াক উদ্দিন আহমেদ, উল্কাসেমির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ম্যানেজার প্রকাশ শীলসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর