1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত

সফলভাবে অনুষ্ঠিত হল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪। বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক অর্জন, ভবিষ্যত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখা ব্যববস্থাপকগণ আলোচনায় অংশ নেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর