1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বুরকিনা ফাসোতে মসজিদে জঙ্গি হামলা, নিহত বারো।

ইন্টারন্যাশনাল ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এক মসজিদে বন্দুকধারীদের হামলায় ডজনের অধিক মুসল্লি নিহত হয়েছেন। দেশটির অশান্ত পূর্ব অঞ্চলের নাতিয়াবোয়ানি রাজ্যের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর এই হামলা চালানো হয়।

এই হামলায় হতাহতের যে সংখ্যা সরকারি ভাবে জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তারে চেয়ে অনেক বেশি বলে স্থানীয়রা ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে।
হামলাকারীরা ইসলাম চরমপন্থি জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে, এর আগে তারা একই দিন স্থানীয় প্রতিরোধ বাহিনীর ওপরও হামলা চালায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীরা খুব ভোরে মোটরবাইকে করে শহরে প্রবেশ করে। তারা মসজিদটি ঘেরাও করে এবং মেশিনগান নিয়ে শত শত জঙ্গি মসজিদটিতে মুসল্লিদের ওপর গুলি চালায়।

এসব মুসল্লি সেখানে দিনের প্রথম নামাজের জন্য জড়ো হয়েছিল। তাদের মধ্যেই একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজনকে গুলি করা হয়।

এর একদিন আগে দেশটিতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। যাদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে।

বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ(আইএসআইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। বুরকিনা ফাসোর এক তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে ইসলামি জঙ্গি গ্রুপ গুলোর নিয়ন্ত্রণে রয়েছে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর