1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ সাল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদ বীর উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিলেট জেলার কানাইঘাটে পাকিস্তানী দখলদার বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া।

সিলেট অঞ্চলের ৪ নম্বর সেক্টরের সাবÑসেক্টর জালালপুরের যুদ্ধ পরিচালনার জন্য প্রথমে সাব-সেক্টর সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীতে সাব-সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন। রণাঙ্গনে খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এতই চৌকষ ছিলেন যে, সহযোদ্ধারা তাকে ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন।

১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর, কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের খুব কাছে খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এসময় দখলদার পাকিস্তানী বাহিনীর একটি দল কাছেই অবস্থান করছিলো এবং মুখোমুখি যুদ্ধে পাকিস্তানী বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন হয়। বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন বাংলা মায়ের সাহসী সন্তান খাজা নিজামউদ্দিন ভূঁইয়া।

সিলেটের মোকামটিলায় রয়েছে বীর যোদ্ধার সমাধিস্থল এবং তাঁর স্মৃতিধরে রাখতে পুরো অঞ্চলটির নাম করন করা হয় নিজামনগর। স্বাধীনতার যুদ্ধে খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সাহসী আত্মত্যাগের জন্য বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে তাকে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০২৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকীর দিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ভাই এবং মাইলস্টোন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.)।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর