1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে- মোঃ কাজিম উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজ ও দায়দায়িত্ববোধ সম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠ ব্যবস্থাপনার ভিক্তিপ্রস্তর স্থাপন করে। প্রশিক্ষণ ব্যতিরেকে কর্মীদের ফলপ্রসূ কর্মসম্পাদন আশা করা যায় না।

তারই প্রেক্ষিতে ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ২৮ সেপ্টেম্বও ২০২৪ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কোম্পানীর সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি এম. নাজিম এ চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় লাইফ ইনস্যুরেন্স পলিসি বিপণনের বিভিন্ন দিক নিয়ে ন্যাশনাল লাইফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন অর্থনীতিতে বীমার গুরুত্ব অপরিসীম। বীমা মানুষকে সঞ্চয়মুখি করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাভলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহুর্তে ছায়া হয়ে দাঁড়ায়। তিনি আরো বলেন ন্যাশনাল লাইফ বিগত ৪০ বছর ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং দাবীর টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে এ সেবা ভবিষ্যতে আরো বিস্তৃত হবে।

পরে তিনি ন্যাশনাল লাইফের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ব্যাংকাসুরেন্স পলিসি বিপণন বিষয়ে প্রাইম ব্যাংকের ৭৫ জন কর্মকর্তার অংশ গ্রহনে দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স বিষয়ে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন। কর্মে সফলতা পেতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ বিহীন অধিকতর কর্মীর তুলনায় স্বপ্ল সংখ্যক প্রশিক্ষিত কর্মী দ্রুত সময়ে সফলতা লাভ করতে সক্ষম হয়। তাছাড়া প্রশিক্ষণ কর্মীদের মাঝে কাজ ও দায়দায়িত্ববোধ সম্বন্ধে অবহিত করার পাশাপাশি সুষ্ঠ ব্যবস্থাপনার ভিক্তিপ্রস্তর স্থাপন করে। প্রশিক্ষণ ব্যতিরেকে কর্মীদের ফলপ্রসূ কর্মসম্পাদন আশা করা যায় না।

তারই প্রেক্ষিতে বাংলাদেশে নবপ্রবর্তিত ব্যাংকাসুরেন্স বিষয়ে সঠিক জ্ঞান ও বিপণন কৌশল লব্দ করণের লক্ষে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ের ১০ জন নির্বাহী ও কর্মকর্তা ভারতের কলকাতায় ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নেন। কলকাতার কেনিলওরথ হোটেলে আয়োজিত প্রশিক্ষণে আন্তর্জাতিক প্রশিক্ষক ড. বিনীত আগারওয়াল এ প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন সিইও মোঃ কাজিম উদ্দিন, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

একইসাথে পলিসি বিপণনে উচ্চতর কৌশল আহরণে ন্যাশনাল লাইফের ২৮ জন উন্নয়ন কর্মকর্তা অপর একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। কলকাতার কেনিলওরথ হোটেলে আয়োজিত উক্ত প্রশিক্ষণে ভারতের প্রখ্যাত প্রশিক্ষক ড. রাকেশ ও চন্দ্রানী সরকার প্রশিক্ষণ প্রদান করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর