1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালী।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগের বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রাফিক পুলিশের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ পালন করা হয়।

“করব ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”-এ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার (৫ জুন) দুপুরে ওয়ারী ট্রাফিক বিভাগের আয়োজনে সায়েদাবাদ, যাত্রাবাড়ি,পোস্তগোলা, জুরাইন ডেমরা, মাতুয়াইল ইউলুপ,এলাকায় ট্রাফিক পুলিশ বক্সেগুলোর সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে ও ট্রাফিক ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জিয়া উদ্দিন এর সঞ্চালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, ট্রাফিক ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুস্তাইন বিল্লাহ ফেরদৌস,ট্রাফিক যাত্রাবাড়ী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ,ট্রাফিক ওয়ারী বিভাগের সহকারি পুলিশ কমিশনার কপিল দেব গাইনসহ ডেমরা, যাত্রাবাড়ী ও ওয়ারী বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিগন।

এদিকে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী কর্মসূচীও পালন করে ট্রাফিক ওয়ারী বিভাগ।এসব র‍্যালী সায়েদাবাদ,যাত্রাবাড়ি,পোস্তগোলা, জুরাইন ডেমরা, মাতুয়াইল ইউলুপ,এলাকায় ট্রাফিক পুলিশ বক্সেগুলোর সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, পৃথিবীতে আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে খরতা ও মরুময়তা। তাই এই প্রচন্ড খরা মরুময়তা নিয়ন্ত্রণ করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। এ লক্ষ্যে সকলের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে ও সবুজ পৃথিবী গড়তে ট্রাফিক ওয়ারী বিভাগের এই আয়োজন। যা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর