1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্ব গণমাধ্যমে আন্দোলনের খবর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘গণ বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়েছে। এতে সারাদেশেই সাধারণ মানুষকে রাজপথে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, ‘এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর আন্দোলনকারীরা ফের কাঁপাল বাংলাদেশ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিতে কোটার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের পর প্রাণনাশক ধরপাকড়ের পর বাংলাদেশে নতুন বিক্ষোভ শুরু করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘খুনী সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম শিরোনাম করেছে, ‘দুইজন নিহত ১০০ জন আহত, হাসিনার পদত্যাগ চেয়ে বাংলাদেশে আন্দোলন বেগবান হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ তাদের শিরোনামে লিখেছে, সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও ফিরেছে আন্দোলন ও সহিংসতা।

ভারতের টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বলছে রক্তক্ষয়ী জুলাই আমাদের জন্য শেষ হয়নি, হাসিনার পদত্যাগ চায় তারা।

দেশটির সবচেয়ে প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন তীব্র করেছে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ছাত্রদের উদ্ধৃতি দিয়ে শিরোনাম করেছে, ‘খুনী সরকারের কাছে বিচার চাইতে পারি না। হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে আবারও শুরু আন্দোলন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর