1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিশ্বপরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে সীমান্ত ব্যাংকের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত

‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে বিশ্বপরিবেশ দিবস ২০২৪ পালন করেছে সীমান্ত ব্যাংক। বিশ্বপরিবেশ দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সীমান্ত ব্যাংকের অর্থায়নে এবং পরিবেশবাদী সংগঠর হরিরামপুর শ্যামল নিসর্গ এর সার্বিক ব্যবস্থাপনায় মানিকগঞ্জ জেলার পদ্মানদী তীরবর্তী হরিরামপুর উপজেলার যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সীমান্ত ব্যাংকের চীফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ আজিজুল হক, যাত্রাপুর আদর্শ উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ুব আলী, হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি জনাব ওয়াহিদুর রহমান-সহ হরিরামপুর শ্যামল নিসর্গের কর্মীবৃন্দ, সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উক্ত আয়োজনে অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।

এর পূর্বে গত ৩১ মে ২০২৪ তারিখে হরিরামপুরের পদ্মানদীর চরা লের গরীবপুর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১০০০ বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর