1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্বকাপ বাছাই চমক রেখে মেসিকে নিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

কোপা আমেরিকা ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। চোটের কারণে তিনি দুই মাস মাঠের বাইরে ছিলেন। যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুই ম্যাচেও খেলতে পারেননি মেসি। তাকে রেখেই এবার আসন্ন দুটি বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

অক্টোবর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা দুই ম্যাচের একটিতে (কলম্বিয়ার বিপক্ষে) পরাজিত হয় আলবিসেলেস্তে বাহিনী। যা চলতি বছরে তাদের প্রথম হার। তবে নিজেদের পুরোনো ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরালেন কোচ স্কালোনি।

এই দলে আরেকটি চমক রয়েছে। ২০ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টাইন কোচ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনা দলে না থাকা নিকোলাস তালিয়াফিকো, লিওনার্দো বালের্দি, এজাকুয়েল প্যালাসিওস এবং মার্কাস আকুনাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।

এদিকে, গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যে কারণে তাকে পরবর্তী দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সে কারণে তার দলে অনুপস্থিতি অনুমেয়ই ছিল। তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হতে পারে সেই আলোচনা ছিল। তবে নতুন করে কাউকে না ডেকে স্কালোনি আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজকে রেখেছেন স্কোয়াডে।

তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্টিন ক্যাসেলানোস, গুইদো রদ্রিগেজ ও জিউলিয়ানো সিমিওনে। নিষেধাজ্ঞার কারণে সেই তালিকায় আছেন এমি মার্টিনেজও। নিঃসন্দেহে আসন্ন দুই ম্যাচে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে মিস করবে আর্জেন্টিনা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর