1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এই টুর্নামেন্টের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট। বিশ্বকাপের আগে দুটি সিরিজের ঘোষণা দিয়েছে তারা। এপ্রিলে কানাডার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে যুক্তরাষ্ট্র। এরপর মে মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি ম্যাচ।
সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মাঠে।
যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে এ নিয়ে বলেন, ‘গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে দলের সংহতি বাড়ানো ও ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ।
আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বিডিটাইমস২৪কে বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিরিজ ঐতিহাসিক উপলক্ষ ক্রিকেটের জন্য। এই গুরুত্বপূর্ণ সুযোগ দুই দেশের ক্রিকেটের জন্যই খেলার প্রতি প্যাশন ও প্রতিভা দেখানোর সুযোগ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর