1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিরোধ এবং অতিদ্রুত শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে “শিক্ষার্থী মঞ্চ” নামে  সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের শিক্ষার্থী সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক, অন্বেষা বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হোসাইন আহমেদ জয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারের সমালোচনা করে বলেন, বছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যেত। দুঃখের বিষয় ফেব্রুয়ারি  মাস চলে এসেছে এখন পর্যন্ত সরকার শিক্ষার্থীদের হাতে সকল বই তুলে দিতে পারেনি। আমরা অর্ন্তবর্তী সরকারের কাছে দাবি জানাবো দ্রুত  সময়ের মধ্যে যেন সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। অন্যথায় আপনাদেরকেও ছেড়ে দেবো না বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
শিক্ষার্থীরা কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের উপর ভ্যাট আরোপেরও তীব্র সমালোচনা করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর