1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিপিএল খেলা লিটন দাশ-হৃদয় একি দলে বোলিংয়ে শরিফুল-তাসকিন জুটি।

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

লিটন দাস বলেই ফেললেন, ‘আমার খেলোয়াড়ি জীবনের শ্রেষ্ঠ জুটি এটা।’ সঙ্গী তাওহিদ হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

গতকাল সোমবার শেরে বাংলায় রংপুর রাইডার্সের সাথে ১৪৩ রানের ম্যাচ জেতানো জুটি গড়ার পর লিটন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হৃদয়ের ব্যাটিংয়ের ভূঁয়সী প্রশংসা করেছেন। হৃদয়ের ব্যাট চালনায় মুগ্ধ লিটন মনে করেন, তার নিজের খেলা টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো জুটিতে সঙ্গীকে এত ভালো খেলতে দেখেননি।

চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক একটুও বাড়িয়ে বলেননি। সত্যিই হৃদয় সোমবার রাতে হৃদয়কাড়া ব্যাটিং করেছেন। ফজল হক ফারুকি, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি আর শেখ মেহেদির মত বোলার হালে পানি পাননি। তাদের বোলিংকে মুঁড়ি-মুঁড়কির মত উড়িয়ে মেরেছেন হৃদয়।

লিটনও কম যাননি। তার ব্যাট থেকে বেশ কিছু আগুনের গোলার মত শট বেরিয়ে এসেছে। এদিকে লিটন-হৃদয়ের উইলোর আগুনে পুরে ছাঁরখার রংপুরের বোলিং।

সুনিল নারায়ন, মঈন আলী, আন্দ্রো রাসেল আর জনসন চার্লসের মত ৪ জন উঁচুমানের বিদেশিকে ছাপিয়ে দুই স্থানীয় ব্যাটারের ব্যাটের এমন তেজ ও ম্যাচ জেতানো নৈপুণ্যে কুমিল্লার সমর্থকরা পুলকিত, রোমাঞ্চিত হয়ে পড়ে। অন্যদিকে লিটন ও হৃদয়ের ভক্তদের জন্য সুখবর, এবারের প্রিমিয়ার লিগেও এ দুজনকে একসঙ্গে খেলতে দেখা যাবে। দুজনই এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলবেন। লিটন দাস আগে থেকেই আবাহনীতে। এবার হৃদয় শেখ জামাল ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন।

আগামীকাল ২৮ ফেব্রুয়ারি থেকে যে দুইদিনের দলবদল হবে, তাতে আনুষ্ঠানিকতা সারবেন হৃদয়। শেখ জামাল ছেড়ে চ্যাম্পিয়ন আবাহনীতে সই করবেন সময়ের এই ইনফর্ম ব্যাটার। সময়ের আলোচিত ব্যাটার হৃদয়ই শুধু নন, এ মুহূর্তে দেশের এক নম্বর পেসার হিসেবে যাকে ধরা হয়, সেই শরিফুল ইসলামের এবারের ঠিকানা আবাহনী। প্রাইম ব্যাংক ছেড়ে আকাশি- হলুদ শিবিরে যোগ দিয়েছেন তিনি।

শরিফুলের পাশাপাশি পেসার খালেদ আহমেদও এবার মোহামেডান ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন। বর্তমান প্রজন্মের এক ঝাঁক তরুণের দল এবার আবাহনী। উইকেটকিপার ইরফান শুক্কুরও যোগ দিয়েছেন আবাহনীতে।

‘পঞ্চপাণ্ডবের’ কেউ নেই। তবে লিটন-হৃদয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব এবং অফস্পিনার নাহিদুলও আবাহনীতে থেকে গেছেন।

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে জাতীয় দলের সর্বাধিক পারফরমারের ঠিকানা এবার আবাহনী। কর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় দলের এ বছর প্রচুর খেলা। লিগ শুরুর আগেই শ্রীলঙ্কার সাথে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে যাবে। আর প্রিমিয়ার লিগের প্রথম পর্বের প্রায় ৮০ ভাগ সময় ধরে চলবে বাংলাদেশ- শ্রীলঙ্কা হোম সিরিজ।

সেই সিরিজে প্রতিটি ফরম্যাটেই আবাহনী থেকে গড়পড়তা ৫ থেকে ৬ জন ক্রিকেটার জায়গা পাবেন। তখন যাতে শক্তির তেমন হেরফের না ঘটে, সে ভাবনা মাথায় রেখে প্রতিটি পজিশনে একাধিক ব্যাকআপ পারফরমার রেখেছেন আবাহনী কর্তারা।

শুধু পেস বোলিং লাইন আপেই আছেন তাসকিন, শরিফুল, খালেদ, তানজিম সাকিব আর সাইফউদ্দিন। একইভাবে স্পিন অপশনে রাকিবুল-তানভীর এবং নাহিদুল তিনজন আবাহনীর হয়ে খেলবেন।

এক কথায় এবার আবাহনীর রীতিমত দুটি সেট আপ। বিভিন্ন সময় জাতীয় দলে ৫-৬ জন করে চলে গেলেও ব্যাকআপ পারফরমার থাকবেন পর্যাপ্ত। ফলে জাতীয় দলের খেলা থাকলেও শক্তিতে খুব বেশি টান পড়বে না আবাহনীর।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর