1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিদ্যুৎ বিল সংগ্রহে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কমিউনিটি ব্যাংক’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে ৩ বছরের জন্য একটি চুক্তি সম্পাদন হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহা-ব্যবস্থাপক জনাব মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত -এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) জনাব মোঃ আব্দুল খালেক; সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) জনাব শাহীন আক্তার পারভিন; নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব জনাব রুহুল আমিন, ম্যানেজার (অ্যাকাউন্টস) জনাব মোহাম্মদ আফসার হাসান ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) জনাব মোঃ মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব সজল কুমার রায়; সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম; সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) জনাব হেদায়েত ইসলাম; কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামানসহ অন্যরা।

চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর