1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজিবি’র অভিযানে মার্চ-২০২৫ মাসে ১৫২ কোটি ৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ কোটি ৮ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রুপা, ২৫,১৭৩টি শাড়ী, ১০,৭০১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২২,২৮০টি তৈরী পোশাক, ৩৩,৮৮৯ মিটার থান কাপড়, ৫,৬৪,৩৫৭টি কসমেটিক্স সামগ্রী, ১,৭৬২টি ইমিটেশন গহনা, ৪৭,৫২,১৯৬টি আতশবাজি, ৬,৯২৯ ঘনফুট কাঠ, ৩,২৩৬ কেজি চা পাতা, ২৫,৬৫৬ কেজি সুপারি, ১,৬৩,৩৮৪ কেজি চিনি, ১০,৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫,৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল, ৫২২টি মোবাইল, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬,৭৮১টি চশমা, ১২,৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩,৬৪১ কেজি ভোজ্য তেল, ৯৫১ কেজি পিঁয়াজ ও রসুন, ১৭,২৩৫ কেজি জিরা, ৬,৩২৫ কেজি কিসমিস, ১,০৩,৯৫৩ পিস চকোলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজি/ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি, ৩৩,১০০ রাউন্ড সীসার গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭,৪৭,১৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬,২৪২ বোতল ফেনসিডিল, ৯,৩৭৭ বোতল বিদেশী মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১,২৩৫ বোতল ক্যান বিয়ার, ২,৬১১ কেজি গাঁজা, ১,৫৫,২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৮,৫১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫,৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭,৩৭,০৬৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪,২০০ এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশী নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর