1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৭ ভারতীয় চোরাকারবারী আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা। সোমবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুইয়াপানিয়া ও কালিকাপুর, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকিরমোড়া এবং গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম. জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়ার মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা-(৩৫), একই এলাকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা-(৩৩) ও মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব বার্মা- (৩৬), ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়া পাড়ার মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া-(৩০), ভারতের  সিপাহীজলা জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মোঃ হোসেন মিয়া-(৫৮), কসবা থানার গৌরাঙ্গলা গ্রামের রাজু আহমেদ-(২৬) ও একই এলাকার সোহাগ হাসান-(২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০ টায় কসবা উপজেলার সীমান্তবর্তী কুইয়াপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দোজন দেব বার্মা, তমে দেব বার্মা ও বিমল দেব বার্মাকে আটক করে বিজিবির সদস্যরা। পরে পৃথক অভিযানে বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাদশা মিয়া এবং দুপুর সাড়ে ১২ টার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ হোসেন মিয়াকে আটক করা হয়।
এদিকে গত শনিবার রাতে কসবা উপজেলার সালদানদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক রাজু আহমেদ ও এ সোহাগ হাসানকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত ৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এবং ১ জনকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর