1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৫ মাসে ১৭৪ কোটি ২৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৪ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫,০৪১টি শাড়ী, ৮,৮১১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২,২৯৬টি তৈরী পোশাক, ২,৯৪১ মিটার থান কাপড়, ২,৮৯,০৬১টি কসমেটিক্স সামগ্রী, ১০,৯১,২৭২টি আতশবাজি, ৩,৯২১ ঘনফুট কাঠ, ৩,৩৪৫ কেজি চা পাতা, ৬৮,১২৯ কেজি সুপারি, ১৬,১৩৪ কেজি সার, ১০,৮৭৫ কেজি কয়লা, ৪০,৩৭৩ কেজি সুতা/কারেন্ট জাল, ৩৪৩টি মোবাইল, ৪৬৮টি মোবাইল ব্যাটারি, ৭,৮৬১টি মোবাইল ডিসপ্লে, ৪৬,৬৪৪টি চশমা, ৬,০২৪ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬০৭ লিটার ভোজ্য তেল, ৯৫১ লিটার ডিজেল, ৭,৮৩৫ কেজি জিরা, ৫৯১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৯১ ব্যাগ চিংড়ি মাছের পোনা, ১,৯৬৩ কেজি কফি, ২,২২,৮৯৯ পিস চকোলেট, ৯৪৩টি গরু/মহিষ, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ/মাহেন্দ্র, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২০৬টি নৌকা, ৫৭টি সিএনজি/ইজিবাইক/রিক্সা, ৫৩টি মোটরসাইকেল এবং ৪২টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি দেশীয়/বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, ২টি রাইফেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ৫টি ম্যাগাজিন, ৭৫টি গোলাবারুদ, ৫০০ গ্রাম গান পাউডার এবং ১১টি অন্যান্য অস্ত্র গুলি।

 এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৯,৮৯,৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ৪৫০ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম কোকেন, ১০,৬৮৭ বোতল ফেনসিডিল, ৭,৮৭০ বোতল বিদেশী মদ, ৩৩৪ লিটার বাংলা মদ, ৯৪১ বোতল ক্যান বিয়ার, ২,০২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪,০৬,৬৩৭ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৫৫ কেজি তামাক পাতা, ৮০,৬৯৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,৯৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৯,২৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৭,৭৩,২১২ টি বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৪ জন বাংলাদেশী নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪০ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর