1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে ৩৭ লাখ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বিজিবি। বিজিবির-২৫ ব্যাটালিয়নের সদস্যরা বুধবার সন্ধ্যায় উপজেলার আউলিয়া বাজার এলাকার একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। 
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, হুডি, জ্যাকেট, গেঞ্জি, চাদর ও কিচমিস।
 বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।
এ ব্যাপারে বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি দল আউলিয়া বাজারের একটি গুদামঘরে অভিযান চালিয়ে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ভারতীয় ২১৫ পিস শাড়ি, ১৩২ পিস থ্রি-পিস, ৫ পিস লেহেঙ্গা, ২৬৭ পিস ওড়না, ১৬ পিস হুডি, ৯ পিস জ্যাকেট, ১৫ পিস চাদর, ৬৯ পিস গেঞ্জি এবং ১০০ কেজি কিসমিস উদ্ধার করে।
তিনি বলেন, উদ্ধারকৃত পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে।
এগুলোর আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। সীমান্ত দিয়ে যেন ভারত থেকে মাদকদ্রব্যসহ যে কোনো ধরণের চোরাচালানী পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সচেষ্ট আছেন বলেও জানান তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর