1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিজয়নগরে সরকারি রাস্তার ব্লক উঠিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মনিপুরে সরকারি রাস্তার ব্লক উঠিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ফলে সরকারি রাস্তা দখল হয়ে যাওয়াসহ এ রাস্তা ব্যবহার করে বাজারে যাতায়াতসহ স্থানীয় লোকজনের চলাফেরায় বিঘ্ন ঘটার উপক্রম হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনার (ভূমি)কে দায়িত্ব দেয়া হয়েছে।
অভিযোগমতে, বিজয়নগরের পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত আঃ খালেকের পুত্র হৃদয় আহাম্মদ জালাল ও মনিপুর গ্রামের মৃত জমির হোসেনের পুত্র আলী আজম গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মনিপুর বন্দর বাজারের পশ্চিম পাশের সরকারি রাস্তার ব্লক উঠিয়ে একটি একচালা ঘর নির্মাণের কাজ শুরু করে। এজন্য রাস্তা ও রাস্তার পাশে থাকা ব্লকগুলো বালু দিয়ে ভরাট করার উদ্যোগ নেয়া হয়।
জানতে পেরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে বাধা দিলে বিবাদীরা উত্তেজিত হয়ে তাদেরকে মারধরের হুমকিসহ মামলা-মোকদ্দমা না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও হুমকি-ধমকি দেয়। অবৈধভাবে ঘর নির্মাণে বাধা প্রদানকারীরা প্রভাবশালী অবৈধ দখল দারদের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার ১০ দিন আগে বিবাদীরা একই স্থানে আরেকটি ঘর উত্তোলন করে মর্মে অভিযোগ উল্লেখ করা হয়। পরে আবুল খায়ের ঘটনার বিবরণ উল্লেখ করে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর