1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যা (১২) কে ধর্ষণের অভিযোগে হুমায়ূন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করা হয়। হুমায়ুন মিয়া ওই এলাকার আসকর আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে হুমায়ুন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল তারই আপন পিতা। গত রোববার রাতেও একই কাজ করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ হুমায়ুনকে আটক করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর