1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, সীমান্তের ২০০/৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পায়ে এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে বিরোধ থেকে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করেছে। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী লাকী আক্তার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর