1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় চম্পকনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে একদল পুলিশ চম্পকনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন  মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিসহ ১৬৮ জনকে আসামী করে ২৭ শে আগষ্ট একটি নাশকতার মামলা দায়ের করে।
যার নম্বর ১০ তারিখঃ- ২৭/৮/২৪ ইং। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,আজ রবিবার বিকালে  পুলিশ চম্পকনগর বাজারে অভিযান  চালিয়ে নাশকতা ও ভাংচুর  আওয়ামীলীগের নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা  হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর