1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ, একজন আটক।

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ডিবি) ও বিজয়নগর থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ২ জুলাই বিকালে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এহতেশামুল হক। বর্তমান পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উল বারীর নেতৃত্বে বিজয়নগর থানা ও ডিবি পুলিশের একটি যৌথ টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কে চেকপোস্ট স্থাপন করে।
অভিযানের সময় ঢাকা মেট্রো-গ ১৯-৩০১৯ নম্বরের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১,৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধারকৃত ডিসপ্লেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন মোঃ রাসেল (২৯), পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, জানা গ্রেপ্তারকৃত রাসেলের বাড়ি কসবা উপজেলায়। পুলিশ সুপার আরো জানান, এ বিষয়ে বিস্তারিত যাচাই ও তদন্ত  চলছে। জানা যায়, তিনি পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০১, জিআর-২৬২/১৯) রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর