1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিএএফ শাহীন কলেজ ঢাকা’র স্কুল ও কলেজ শাখায় চাকরি

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ শাখায় বিভিন্ন বিষয়ে শিক্ষক নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

কলেজ শাখা, বাংলা ভার্সন, প্রভাতী শিফট

পদের নাম: প্রদর্শক

বিষয় ও পদ সংখ্যা: পদার্থবিজ্ঞান- ১ জন, রসায়ন- ১ জন।

কলেজ শাখা, ইংরেজি ভার্সন, প্রভাতী শিফট

পদের নাম: প্রদর্শক

বিষয় ও পদ সংখ্যা: পদার্থবিজ্ঞান- ১ জন, রসায়ন- ১ জন, আইসিটি – ১ জন, জীববিজ্ঞান (উদ্ভিদ)- ১ জন।

স্কুল শাখা-মাধ্যমিক, ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: ইংরেজি- ১ জন, গণিত- ১ জন, নৃত্য- ১ জন।

স্কুল শাখা-মাধ্যমিক, ইংরেজি ভার্সন, দিবা শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান- ২ জন, ইংরেজি- ২ জন।

স্কুল শাখা-প্রাথমিক, বাংলা ভার্সন, প্রভাতি শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: সাধারণ- ২ জন।

স্কুল শাখা-প্রাথমিক, বাংলা ভার্সন, দিবা শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: সাধারণ- ৭ জন।

শিক্ষাগত যোগ্যতা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০২১ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন: bafsdjobs.apply.ac/শিক্ষাগত-যোগ্যতা।

বয়সসীমা

সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন স্কেল

প্রদর্শক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। সহকারী শিক্ষক (প্রশিক্ষণপ্রাপ্ত) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, (প্রশিক্ষণবিহীন) ১২,৫০০-৩০,২৩০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, ৫% স্পেশাল ভাতা, চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে স্বাস্থ্য বীমা, ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সনের জন্য অতিরিক্ত (মাসিক) ৩০০০ টাকা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে www.bafsd.edu.bd অথবা bafsdjobs.apply.ac ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৯ মার্চ ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর