1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বায়তুল মোকাররমে বসুন্ধরার গ্রুপের ইফতার,অত্যন্ত খুশি রোজাদাররা।

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র রমজান মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিদিন তিন হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে।

ইফতার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ রোজাদাররা। তারা বলছেন, মাসব্যাপী ইফতার করানোর সুযোগ পাওয়া খুব সহজ কাজ নয়।

সেই সুযোগটি পেয়েছে বসুন্ধরা গ্রুপ। দোয়া করি, প্রতিবছর যেন এভাবে রোজাদারদের খেদমত করতে পারে বসুন্ধরা গ্রুপ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে প্রতিদিন বায়তুল মোকাররমে ইফতার বিতরণ করা হয়।

বুধবার (২০ মার্চ) বিকেলে বায়তুল মোকাররম মসজিদে নবম রোজায় প্রতিদিনের মতো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক উপস্থিত থেকে রোজাদারদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।
বিডিটাইমস২৪কে তিনি বলেন, এ বছর তৃতীয়বারের মতো রমজানে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন তিন হাজার রোজাদারকে ইফতার করানো হচ্ছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে।

মিজানুর রহমান মানিক আরও বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রোজাদারদের ইফতারে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সুন্দর ব্যবস্থাপনা করেছেন। পুরো রমজান মাসে এ আয়োজন অব্যাহত থাকবে।

মুন্সীগঞ্জ থেকে কেনাকাটা করতে রাজধানীর গুলিস্তানে আসেন রফিকুল ইসলাম। কেনাকাটা করতে গিয়ে ইফতারির সময় ঘনিয়ে এলে তিনি প্রবেশ করেন বায়তুল মোকাররমে। সেখানে বসুন্ধরা গ্রুপের ইফতার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রফিক।

বিডিটাইমস২৪কে রফিক বলেন, প্রতিবছর রোজার শুরুর দিকে ঈদের কেনাকাটা করতে আসি গুলিস্তান এলাকায়। ইফতারের জন্য ছুটে আসি বায়তুল মোকাররম মসজিদে। প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ইফতারের যে সুব্যবস্থা করা হয়েছে, তা প্রশংসার দাবিদার। আমি বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর