1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বান্দরবানে কেএনএফ সন্দেহে আটক আরও ১ জন জেলহাজতে।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন আরও এক কেএনএফ সদস্যকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই ব্যক্তির নাম রুয়াল থান লিয়ান বম (৩৩)।

একটি সূত্রে জানা যায়, রুয়াল থান লিয়ান বম বান্দরবানের রুমা ১ নম্বর পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড আরথাহ পাড়ার তুয়ালিন বমের ছেলে। বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রুয়াল থান লিয়ান বমকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় এ পর্যন্ত এক জিপচালকসহ ৬৬ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর