1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাড়লো চিনির দাম

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮৩ বার পঠিত

বাড়লো চিনির দাম

কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতি কেজি চিনির মিলগেট ও করপোরেট সুপাশপে বিক্রয় মূল্য ১৫৫ টাকা। আর বিভিন্ন সুপার শপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য হবে ১৬০ টাকা। এছাড়াও ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য ১৫৭ টাকা। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে চিনির এ দাম ঠিক করা হয়েছে। রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয় এতে।’

সরকারি চিনির নামে মোড়কে চড়া দামে বাজারে পণ্যটি বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান। সবশেষ প্রতি কেজি প্যাকেট চিনির দাম ১৪০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর