1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাঞ্ছারামপুরে ৭০ কেজি গাঁজাসহ ২ পাচারকারী গ্রেপ্তার, নৌকা জব্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী দিয়ে পাচারকালে ৭০ কেজি গাঁজাসহ আরব আলী শিকদার-(৫১) ও আকাশ মোল্লা-(৩১) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেঘনা নদীর বাঞ্ছারামপুর উপজেলার কয়কালী এলাকা থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় একটি ইঞ্জিনের নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আরব আলী শিকদার মানিকগঞ্জ জেলার আলকদিয়া গ্রামের জোরান শিকদারের ছেলে এবং আকাশ মোল্লা একই উপজেলার দৌলতপুর গ্রামের আজিজ মোল্লার ছেলে।
এ ব্যাপারে নবীনগর সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জ জেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে মেঘনা নদী হয়ে একটি গাঁজার চালান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার সময় নৌ-পুলিশের একটি দল স্পিডবোট নিয়ে নৌকাটিকে দাঁড় করাতে সংকেত দেয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা নৌকাটিকে ধাওয়া করে। পরে নৌকাটিতে থাকা তিন পাচারকারী মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহযোগীতায় দুই পাচারকারীকে ধরে ফেলে।
অপর এক পাচারকারী পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করাহয়। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর