1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাজেটের ৩০ শতাংশ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে- প্রধানমন্ত্রী

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

বাজেটের ৩০ শতাংশ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদে রূপ দেওয়ার ব্যাপক কাজ পরিচালনা করে যাচ্ছে সরকার।

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর একটি হোটেলে জনমিতিক বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের ওপর বৈশ্বিক সংলাপের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপি-জামায়াত সরকার। এতে দেশের জনস্বাস্থ্য সেবার ক্ষতি করা হয়। তবে আবারও ক্ষমতায় এসে সরকার এই সেবা চালু করে। এর মধ্য দিয়ে সারা দেশে শিশু ও মাতৃমৃত্যু অনেক কমিয়ে আনা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এতে বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও আছে। এছাড়া নানা উদ্যোগে বাল্য ও শিশুবিবাহ কমেছে।

প্রধানমন্ত্রী জানান, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আধুনিক করতে নানা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর