1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাজুসের নতুন সহ-সভাপতি ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,ব্যাংক, বিমা, শিপিং সহ নানা সংগঠনের নেতৃত্ব দেয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি,জেসিএক্স হসপিটালিটির পরিচালক,জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্ত্বাধিকারি, বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক,বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ।

অদ‍্য ৩ রা নভেম্বর রাজধানীর বাজুস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, উল্লিখিত পদগুলোর প্রার্থীদের মধ্যে মোট ৩৫ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে।

এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।মো.ইকবাল হোসেন চৌধুরী আবাসন খাত নিয়ে দীর্ঘদিন কাজ করছেন তিনি বর্তমানে এর মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীদের কথা নিয়ে ও সোচ্চার থাকেন। তিনি আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য । মনে করা হচ্ছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর