
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে গ্রাহক সেবা পক্ষ শুরু করেছে। যুবকদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রবিবার সকালে বাগেরহাট জেলা শহরের অগ্রনী ব্যাংক পিএলসির বাগেরহাট শাখায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবা পক্ষ শুরু করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেবা পক্ষের উদ্ভোধন করেন ব্যাংকের বাগেরহাট অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম। সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মলয় কিশোর বিষ্ণু’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী মহা ব্যবস্থাপক শংকর কুমার দাস, সহকারী মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অগ্রনী ব্যাংক ব্যাংকিং সেবার বাইরেও দেশের উন্নয়ন ও মানবিক সেবা সমুহে জনগনের সাথে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আজ সারা বিশ্ব তারুন্য নির্ভর। তাই আসুন দেশ বদলাই সমাজ বদলাই।