1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাউফলে শিশু ধর্ষক বিএনপি নেতার গ্রেফতার ও ফাঁসি চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

বাউফলের মদনপুরায় বিএনপি নেতা কর্তৃক শিশু ধর্ষণ কাণ্ডে ক্ষুব্ধ জনতা। উপজেলাবাসী কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না বিএনপি নেতা আনোয়ারের ভয়ংকর-বিকৃতমনা শিশু ধর্ষণের ঘৃণ্য ঘটনাটি। এরই অংশ হিসেবে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বাউফল প্রেসক্লাবের সামনে হাজারো মানুষ ধর্ষক আনোয়ারের গ্রেফতার ও ফাঁসির দাবিতে দীর্ঘ ২ কিলোমিটার লাইন ধরে মানববন্ধনে অংশ নিয়েছেন।

মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষুব্ধ জনতা বলেন, মাত্র ১১ বছরের ছোট শিশু, সেই মেয়েটিকে দফায়-দফায় ধর্ষণ করেছে বিএনপি নেতা আনোয়ার। সে কিভাবে এতটুকু বাচ্চাকে ধর্ষণ করতে পারে? কতটা বিকৃতমনা মানুষ বর্বর আনোয়ার। এমনকি এই শিশুটিকে দফায় দফায় ধর্ষণ করেছে ধর্ষক। কি বর্বরতা। এই ঘটনাটি আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এসময় তারা অনতিবিলম্বে শিশু ধর্ষক বিএনপি নেতা আনোয়ারের গ্রেফতার ও ফাঁসি দাবি করছেন।

মদনপুরা থেকে আগত মানববন্ধনে অংশ নেয়া আবদুর রহিম নামের একজন বলেন, নতুন স্বাধীন দেশে কোনো ধর্ষকদের ঠাই নাই। প্রশাসনের নিকট আমাদের দাবী একটাই, আপনারা যত দ্রুত পারেন ধর্ষক আনোয়ারকে বিচারের মুখোমুখি করুন। বিএনপি নেতা আনোয়ারের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। যাতে ভবিষ্যতে বাউফলের আর কোনো কোমলমতি শিশু নিরাপত্তাহীনতায় না ভুগে, নির্মম ধর্ষণের শিকরা না হয়।

মানববন্ধনে অংশ নেয়া বিক্ষুব্ধ বাউফলবাসী বলেন, শিশু ধর্ষক আনোয়ারকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে মদনপুরায় তার পরিবারকে ঘেরাও করে জুতা ও থুতু নিক্ষেপ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এবং এলাকায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

ইতিমধ্যে দল থেকে তাকে অব্যাহতি দেয়া হলেও বাউফলবাসির প্রশ্ন, এত বড় অপরাধে শুধু অব্যাহতি কি তার যথাযথ শাস্তি? বরং দলের দায়িত্ব হচ্ছে তাকে আইনের হাতে সোপর্দ করা, যাতে উপযুক্ত বিচার সম্পন্ন করা যায় এবং ভবিষ্যতে আর এই কাজ কেউ করার সাহস না করে।

জানা যায়, মদনপুরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সদ্য বহিস্কৃত সভাপতি শিশু ধর্ষক আনোয়ারকে আশ্রয়- প্রশ্রয় দিয়ে সহায়তা করেন তার ভাই কুয়েত প্রবাসী মো.ইকবাল হোসেন। মূলত এই ইকবালের অর্থনৈতিক ও পেশিশক্তির ক্ষমতা প্রয়োগ করে এর আগেও তিন শিশুকে শিকলে বেধে নির্যাতনের ঘটনায় পার পেয়ে যান ধর্ষক আনোয়ার।

এর আগে বাউফলের মদনপুরায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক কন্যা শিশুকে একাধিকবার ধর্ষণ করেছে ৪০ বছর বয়সী বিএনপি নেতা আনোয়ার হোসেন। শুক্রবার (১১ অক্টোবর) এ অভিযোগে বাউফল থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। পরিবারের বিভিন্ন বাজারের জন্য আনোয়ারের দোকানে যেতো শিশুটি। হঠাৎ একদিন আনোয়ার শিশুটিকে জোর করে জাপটে ধরেন। এ সময় ওই শিশুটি চিৎকার করলে তাকে চরথাপ্পড় দেয় আনোয়ার। অভিযুক্ত প্রায়ই এ শিশুকে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠেছে। এসব কাউকে বললে ক্ষতি হবে বলেও ভয় দেখায় অভিযুক্ত আনোয়ার।

দীর্ঘদিন এভাবে চলার পরে মানসিকভাবে অসুস্থ পড়ে ভুক্তভোগী শিশু। পরে তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসক কোনো রোগ চিহ্নিত করতে পারছিলেন না। পরবর্তীতে চিকিৎসক পরামর্শ দেন, শিশুটির সঙ্গে ভালোভাবে কথা বলে তার সমস্যা জানতে। পরে সে তার বড় বোনের কাছে নির্যাতনের বিষয়টি খুলে বলে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর