1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর জনাব আহসান এইচ মনসুর মহোদয়ের সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে গত ০৮.০৯.২০২৪ ইং তারিখে রোজ রবিবার ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দের সাথে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর জনাব আহসান এইচ মনসুর এর বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে পরিচালনা পর্ষদ গঠনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকে গভর্নর মহোদয় ইউনিয়ন ব্যাংকের  সার্বিক অবস্থা জানতে চান।

পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ বিস্তারিত ভাবে তা উপস্থাপনা করেন। গভর্নর মহোদয় ইউনিয়ন ব্যাংকের সার্বিক অবস্থা দ্রুত উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক ও মূখপাত্র জনাব মোঃ মেজবাউল হকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর